বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজধানীতে লাইসেন্সবিহীন ঝুকিপূর্ণ  ব্য্যটারী রিকসার যানজটে নাকাল জনজীবন

কাজী হুমায়ুন কবির    |    ০৫:৩৮ পিএম, ২০২৬-০৪-২৬

রাজধানীতে লাইসেন্সবিহীন ঝুকিপূর্ণ  ব্য্যটারী রিকসার যানজটে নাকাল জনজীবন

•    গ্যারেজগুলোতে অবৈধভাবে বিদ্যুত বিক্রিতে সরকার হারাচ্ছে রাজস্ব
•    এদের চাঁদায় চাঁদাবাজদের উত্থান
•    সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারী চান নাগরিকরা

কাজী হুমায়ুন কবির

দেশের গুরুত্বপূর্ণ শহর রাজধানীর অলিগলিসহ প্রধান সড়কে এখন ব্যাটারিচালিত রিকশার আধিপত্য। এই শহরকে এক কথায় এখন ব্যাটারী রিকসার শহর বললেই চলে। সড়কে অনেকটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসব কাঠামোগত ত্রুটিযুক্ত বাহন। তারা করছেনা কোন নিয়ম নীতির তোয়াক্কা। সুযোগ পেলেই ছুটছে উল্টোপথে। ব্রেক ও সাসপেনশন সিস্টেম ভালো না হওয়ায় সহসাই ঘটছে দুর্ঘটনা। সড়ক মহাসড়কে জ্যামতো লেগেই আছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারিচালিত রিকশার আধিক্যের পেছনে আছে দুর্বল তদারকি ও কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না থাকা।
অন্তবর্তী সরকারের আমলে এই রিকশার সংখ্যা গানিতিক হারে বেড়েছিল । নির্বাচিত সরকারের আমলেও রাজধানীর ৫০টি থানার আওতায় প্রায় ১৪ লাখের মতো ব্যাটারিচালিত রিকশা চলছে।  এই রিকশার সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকলে ঢাকার পুরো পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। জানা যায়, এসব রিকশাকে পূজী করে রাজধানীজুড়ে অসংখ্য গ্যারেজ তৈরী হয়েছে। যেখানে এসব ব্যাটারী রিকসার চার্জ দেয়া হয়, অনেক গ্যারেজে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে চার্জ দেওয়ার অভিযোগ আছে অনেক। বিদ্যুত চুরিতে এই খাতে সরকার হারাচ্ছে রাজস্ব।
এক সিটি বাস ড্রাইভার  লোকমান বলেন, 'কোনো সিগনাল ছাড়াই তারা বিদ্যুতের গতিতে ডানে বামে মোড় নেয়।' আমরাও ঠিকমতো গাড়ি চালাতে পারিনা। তারা সবদিক থেকে এমনভাবে যানজট সৃষ্টি করে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয়। একজন বাসযাত্রী বলেন, 'তাদের কারণে যানজট লেগেই থাকে, বড় দুর্ঘটনাসহ অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।'
কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, এই রিকশার চালকেরা প্রায়ই ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে দ্রুতগতিতে মোড় পার হয়। এতে ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় প্রায়ই যানজট তৈরি হয়। তবে কোনো কেন্দ্রীয় নিবন্ধন বা লাইসেন্সিং ব্যবস্থার আওতাশ না আনায় তাদেরকে সঠিকভাবে ধরা যায়না। আমাদেরও হিমশিম খেতে হয়। অনেক সময় এই ব্যাটারী রিকশাগুলো টু করা হয়।
রাজধানীতে প্রায় দুর্ঘটনা ঘটেছে ব্যাটারিচালিত রিকশায়। ২০১৪, ২০১৭ ও ২০২১ সালে ৩ দফা হাই কোর্ট ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। সবশেষ গত বছর নভেম্বরে হাই কোর্ট আবারো তিন দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রায় ১৫ শতাংশ ঘটেছে ব্যাটারিচালিত রিকশার কারণে।
সরেজমিনে রাজধানীর গুলিস্থান, পল্টন, কমলাপুর, জুরাইন, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, পল্লবী, শেওরাপাড়া, ভাসানটেক, আগারগাঁও, গাবতলী, মোহাম্মদপুর, রায়েরবাজার, গুলশান, বনানী ও বাড্ডা এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন আকৃতি ও মাপের হাজার হাজার রিকশা। যেগুলো নিরাপত্তার ন্যূনতম ধারও ধারেনা। কোথাও বড় চার আসনের রিকশা, কোথাও আবার পুরনো প্যাডেল রিকশাতে ব্যাটারি বসিয়ে চালানো হচ্ছে। এসব রিকশার বেশিরভাগের ব্রেকিং সিস্টেম দুর্বল এবং দুর্ঘটনার ঝুঁকি বেশি।
রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যার সঠিক হিসাব নেই সরকারি-বেসরকারি কোনো সংস্থার কাছে। তেমনি গ্যারেজ, পার্টসের দোকান, আমদানিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সেক্টরটিতে কী পরিমাণ মানুষের জীবন-জীবিকা সম্পৃক্ত, সেটিরও সঠিক তথ্য নেই। তারপরও গত কয়েক বছরে মূল সড়কসহ পাড়া-মহল্লায় ঝাঁকে ঝাঁকে বেড়েছে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা। দেশে এস পাওয়ার, বোরাক, মিশুক ও চিকন চাকার রিকশা-এই চার ধরনের ব্যাটারিচালিত রিকশার দাপট রয়েছে। চালকদের স্বেচ্ছাচারিতার কারণে বর্তমানে যানজট ও দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় তিন চাকার এই বাহনকে।সরকার ইতোমধ্যে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যারেজ মালিক, পার্টস আমদানিকারক, রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালী সিন্ডিকেট ব্যাটারি রিকশা তৈরি ও বিক্রির নেপথ্যে রয়েছে। মূলত যন্ত্রাংশ আমদানি করে ঢাকাসহ দেশের অন্তত তিন হাজার কারখানায় এসব বাহন তৈরি করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় কারখানা রয়েছে প্রায় দেড় হাজার। যাত্রীকল্যাণ সমিতির মতে, ২০১৬ সাল থেকে ৯ বছরে সারা দেশে ৪০ লাখের বেশি অটোরিকশা থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা অবৈধভাবে চাঁদাবাজি হয়েছে। ব্যাটারি রিকশাকে যথাযথ নীতিমালার মাধ্যমে বৈধতা দেওয়া হলে প্রতিবছর সরকারের রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা।
খিলগাঁও, মুগদা, মান্ডা বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় প্রায় দেড় হাজার ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ গড়ে উঠেছে। বেশির ভাগ গ্যারেজ অলিগলির ভেতরে টিনশেড ঘরে তৈরি করা হয়। এসব গ্যারেজ থেকে ১২ লাখের মতো অবৈধ ব্যাটারিচালিত রিকশা ঢাকার রাস্তায় চলছে। গ্যারেজগুলোর বেশির ভাগই গত আওয়ামী লীগ আমলে গড়ে উঠেছে। আবার গ্যারেজ ও রিকশার মালিকদের বেশির ভাগই ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির কতিপয় নেতাকর্মীসহ স্থানীয় প্রভাবশালীরা এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে। এর বাইরে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের একশ্রেণির অসাধু কর্মকর্তাও জড়িত। সংশ্লিষ্টরা বলছেন, আগে গ্রাম থেকে আসা মানুষরাই সাধারণ প্যাডেল রিকশা চালাতেন, যাদের বেশির ভাগ রিকশার মালিক ছিলেন না। বর্তমানে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার ক্ষেত্রেও বেশির ভাগ মালিক রাজনৈতিক দলের সুবিধাভোগী ও প্রভাবশালী গোষ্ঠী। তারা যন্ত্রাংশ আমদানি করে নিজস্বভাবে এসব রিকশা তৈরি করে বিক্রি ও ভাড়া দিচ্ছে। ঢাকা শহরের চালকদের ৫ শতাংশের মতো নিজেরা গাড়ির মালিক। গ্রামে এ সংখ্যা বেশি। সাধারণত দৈনিক হিসাবে ব্যাটারিচালিত রিকশার ভাড়া ৩৫০ টাকা, স্টিলবডি রিকশা ৪০০ টাকা, মিশুক ৪৫০ থেকে ৫০০ টাকা, বোরাক ৫০০ থেকে ৫৫০ টাকা। তবে বোরাকে বিদ্যুৎ খরচ চালককে বহন করতে হয়। অভিযোগ রয়েছে, গ্যারেজে থাকা বেশির ভাগ রিকশায় চোরাই বিদ্যুৎ ব্যবহার করা হয়।
বিআরটিএর এক পরিচালক বলেন, 'এই বিষয়ে স্থানীয় সরকার ব্যবস্থা নিচ্ছে, আমরা না। আমাদের জন্য উদ্বেগ, এগুলো সংখ্যায় এত বেড়েছে যে বৈধ যানবাহনগুলো এদের কারণে রাস্তায় সুশৃঙ্খলভাবে চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে।' 'ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানেজমেন্ট গাইডলাইনস ২০২৫' খসড়া অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশাসহ ধীরগতির সব বৈদ্যুতিক যানবাহনকে 'ইলেকট্রিক থ্রি-হুইলার' হিসেবে শ্রেণিবদ্ধ করা হবে। এতে মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে এবং নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট ও চালকের লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন জানিয়েছেন, খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 'পরামর্শ পরিষদের অনুমোদন পেলেই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে,' বলেন তিনি।
এমন বাস্তবতায় সরকারের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ রাজধানীতে গণপরিবহণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে সরকারকে । কঠোর নীতিমালার মধ্যে আনতে হবে ব্যাটারি রিকশাকে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর